১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেম নিয়ে বকা, এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৪:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা বাগেহোটের মোরেলগঞ্জে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে কাঠালতলা গ্রামের অসিম বিশ্বাসের মেয়ে বৃষ্টি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তাদের নীজ ঘরে। বৃষ্টি মোরেলগঞ্জ সদরের কেজি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম ফিলাপ করেছিল বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। প্রেমঘটিত বিষয় নিয়ে বকা দেওয়ায় সবার চোখ ফাঁকি দিয়ে বৃষ্টি বিশ্বাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি তার বাবা অসিম বিশ্বাস ও মা ছবি রানীর। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























