০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিটে চিকিৎসা নিলেন হাসপাতালে
- Update Time : ০২:৫১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে তিনি এ চিকিৎসা নেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সকালে প্রধানমন্ত্রী হাসপাতালে যান এবং চিকিৎসার জন্য সাধারণ রোগীদের মতো কাউন্টার থেকে ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেন। পরে তিনি ডাক্তারকে তাঁর চোখ দেখান। এর আগেও প্রধানমন্ত্রী ওই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী হাসপাতালে অবস্থানকালে হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন। সূত্র কালের কন্ঠ





























