০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ১০

  • Update Time : ০৩:০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-বারইহুদা গ্রামের শমসের শাহ, রফিক উদ্দিন, শফি উদ্দিন, আনজার শাহ ও সারেজান নেছাসহ ১০ জন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিন ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে নজরুল ইসলামের সমর্থকরা নাসির উদ্দিনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে অন্তত ৮টি বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। তাদের হামলায় আহত হয় নারীসহ অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, একটি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ১০

Update Time : ০৩:০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ আগস্ট ২০২২