১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানালো ছাত্রলীগ
- Update Time : ০৩:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন ও মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ছাত্রলীগের মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় ছাত্রলীগ নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের আইনের আওতায় আনার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলেই কেবল ধর্ষণের সংখ্যা কমে আসবে বলে মনে করে ছাত্রলীগ নেতারা।
এদিকে, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এ শাস্তির দাবি জানান তারা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ডে ধর্ষণবিরোধী বক্তব্য তুলে ধরা হয়।





























