ডাক্তার সেজে সেবা দিতে গিয়ে কারাগারে সেবিকা
- Update Time : ০৩:৪৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা ও ডাক্তার সেজে গর্ভপাতের অভিযোগে জনসেবা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গাজীপুরে। দণ্ডপ্রাপ্ত পরিচালকের নাম জাহানারা খাতুন। বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের মিরেরবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিরেরবাজার এলাকায় লাইসেন্স ছাড়া জনসেবা স্বাস্থ্যকেন্দ্র ক্লিনিকটি পরিচালনা করে আসছিলেন জাহানারা খাতুন। তিনি নার্সিং প্রশিক্ষণ নিয়ে ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। বৃহস্পতিবার রোগীর গর্ভপাত করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে একই অভিযোগে জাহানারা খাতুনকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল বলে জানান থান্দার কামরুজ্জামান। অভিযানে গাজীপুর সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























