ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক
- Update Time : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার ইলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ওসমানীনগর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে হাবিব মিয়া (১৯) এবং বালাগঞ্জ উপজেলার নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রিপন মিয়া (৩৪)। পুলিশ জানিয়েছে, রিপন মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া হাবিব মিয়ার বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইলাশপুর গ্রামে কাঞ্চন পালের বসতবাড়ির পূর্ব পাশে অরুণ দেবের সীমানা প্রাচীর ঘেরা একটি ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন আটক ব্যক্তিরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি লোহার রড, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, প্লাস্টিকের দড়ি, প্লাস ও স্কচটেপ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) তপন দেব। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এসআই বিষ্ণুপদ।




























