০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু

  • Update Time : ০৬:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবককের মৃত্যু হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ীতে। বুধবার রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী ও চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন। নিহত যুবকের নাম মজিদুল ইসলাম (৩২)। তিনি চরগোরকমন্ডল এলাকার আবেদ আলীর ছেলে। স্থানীয় সুলতান ও শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্য রাতে কয়েকজন যুবক মিলে তাসের মাধ্যমে জুয়া খেলা শুরু করে। খেলা শেষে প্রতিপক্ষ একই এলাকার জেল হোসেনের ছেলে হারান মিয়া (৪২) মজিদুলের কাছ থেকে টাকা ছিনতাই করার সময় ধারালো চাকু দিয়ে তলপেটে আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী ও মজিদুলের সহযোগী তৈয়ব আলী তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীতে পরে অবস্থার অবনতি হলে ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করান। সেখানে ১৭ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত ৯টায় মারা যান মজিদুল। ফুলবাড়ী থানার অফিসার (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে এসেছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবককের মৃত্যু

Update Time : ০৬:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২