১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিন’ তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, মুয়াজ্জিন গ্রেফতার

  • Update Time : ০১:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ‘জিন’ তাড়ানোর নামে দশম শ্রেণির এক ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’ করার অভিযোগ উঠেছে আশিকুল ইসলাম (৩৪) নামে এক মুয়াজ্জিনের বিরুদ্ধে চট্টগ্রামে। এ অভিযোগে ওই মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দারোগারহাট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মেয়েটির বাবা চট্টগ্রামের সদরঘাট থানায় মামলা করেছেন। গ্রেফতার আশিকুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল বাজার এলাকার হাবীবুল আলমের ছেলে। তিনি দারোগারহাট এলাকার হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন। সদরঘাট থানার ওসি খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, দারোগারহাট রোড এলাকার দশম শ্রেণির ওই ছাত্রী তিন মাস ধরে অসুস্থ বোধ করছিল। বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিলেও সে সুস্থ হয়নি। পরে স্থানীয় এক ব্যক্তির পরামর্শে বৃহস্পতিবার তাকে আশিকুলের কাছে নিয়ে যান তার বাবা। তিনি বলেন, মেয়েটিকে দেখেই আশিকুল জানান- মেয়েটিকে ‘জিনে’ ধরেছে। দ্রুত চিকিৎসা না করলে ৩ দিনের মধ্যে মারা যাবে। চিকিৎসার জন্য মেয়েটির বাবার কাছে ২১ হাজার টাকাও দাবি করেন তিনি। পরে মেয়ের চিকিৎসার জন্য তার বাবা ১০ হাজার টাকা দেন। ওই দিন বিকালে মেয়ের বাসায় ঝাড়ফুঁক শুরুর পর মুয়াজ্জিন বলেন, ঘরে একা রেখে জিন তাড়াতে হবে। এক পর্যায়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে মেয়েটির ওপর যৌন নিপীড়ন শুরু করে আশিকুল। বিষয়টি বুঝতে পেরে মেয়ের বাবা স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আশিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘জিন’ তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, মুয়াজ্জিন গ্রেফতার

Update Time : ০১:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২