১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার
- Update Time : ০৭:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ-এর নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার করা হয়েছে। থানার এএসআই তালেব আলী, এএসআই আঃ কাইয়ুৃম, এএসআই মুহিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চিলাউড়া গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে সি আর -১৯৬২/২২ (জগ:) এর আসামী মোঃ জহিরুল ইসলাম, জগন্নাথপুর পৌর এলাকার হরিহরপুর গ্রামের মোঃ আবদুর রশিদের ছেলে জিআর-৪৭/৯৮ (জগ)- এর আসামি আবদুল হাসিম, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে জিআর-৩০/২২-এর আসামি শানুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। থানার এসআই জিয়া উদ্দিন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত তিন আসামিকে আজ শনিবার (৬ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























