জগন্নাথপুরে যৌতুক মামলার আসামিসহ গ্রেফতার- ২
- Update Time : ০৫:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬
- / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে যৌতুক মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মো. নানু মিয়ার ছেলে মো. সেনু মিয়া (৪০) এবং জগন্নাথপুর পৌর এলাকার দিঘীরপাড় গ্রামের ফারুক মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৫)।
পুলিশ জানায়, মো. সেনু মিয়া একটি যৌতুক মামলার আসামি। অপরদিকে, বাচ্চু মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানার জিডি নং-৮৪৪, তারিখ ২০ আগস্ট ২০২৬-এর সূত্রে পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। জগন্নাথপুর থানার পুলিশ আরও জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত দুই আসামিকে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।





























