জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান কয়ছর আহমদ এমপির
- Update Time : ১০:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত বিশাল র্যালিতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিএনপিসহ যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান। এ সময় কয়ছর আহমদ এমপি বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী দুই বছরের মধ্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে।” তিনি আরও বলেন, “জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় কোনো মাদকসেবী ও মাদক ব্যবসায়ী থাকবে না। মাদকের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।” শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “জগন্নাথপুর ও শান্তিগঞ্জে শিক্ষাখাত ও স্বাস্থ্যখাতে উন্নতি করে পরিবর্তন আনা হবে। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর বিএনপি নেতা মির্জা আবুল কাশেম স্বপন, সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপির নেতা কারী মাওলানা আরশ আলী। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।






















