০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ১৫

  • Update Time : ১১:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গয়াসপুর স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে গয়াসপুর গ্রামের বাটুল মিয়ার ছেলে খালেদ আহমদ ও সালদিঘা গ্রামের মৃত আরিফ উল্লাহর ছেলে আহসান আহমদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

উভয় পক্ষের সংঘর্ষে আকাশ আহমদ (২৫), সাকিব আহমদ (২৬), মুন্না মিয়া (১৮), মাহিদ আহমাদ (২০), আজহারুল ইসলাম (১৮), রুবেল আহমদ (২৬), আহসান আহমদ (২২), ফাহিদ আহমদ (১৯), ইমরান আহমদ (২৬), লাল মিয়া (২৯), উজ্জ্বল মিয়া (২৪), মোস্তাকিন আহমদ (২২) আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদেরকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদেরকে হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ১৫

Update Time : ১১:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬