০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে আসামি গ্রেফতার

  • Update Time : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
  • / ১৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়ার (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে মো. সাইমন আহমেদ (৩৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে থানার এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে এবং পিএসআই জিসান আহমেদের সহযোগিতায় একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীধরপাশা (পশ্চিমহাটি) গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মো. সাইমন আহমেদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে জগন্নাথপুর থানার জিডি নং-১১৯৫, তারিখ ২৯ আগস্ট ২০২৬, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত মো. সাইমন আহমেদকে রোববার (৩০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে আসামি গ্রেফতার

Update Time : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬