জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত- ৫
- Update Time : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে। গুরুতর আহত গুলিবিদ্ধ দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়নপুর) গ্রামের রাসেল মিয়া ও আতাব মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন, তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০), নারায়নপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)।
গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, সংর্ঘষের খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




























