০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জ্ঞান অর্জনের মাধ্যমে তালামীয কর্মীদের মাঠে কাজ করতে হবে: ড. মঈনুল ইসলাম পারভেজ

  • Update Time : ১২:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া, জগন্নাথপুর :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেন, “তালামীযে ইসলামিয়ার কাজকে গতিশীল করতে হলে প্রত্যেক দায়িত্বশীলের পরামর্শ নিতে হবে। যেমনভাবে খন্দকের যুদ্ধের সময় সাহাবি সালমান ফারসি (রা.)-এর পরামর্শক্রমে রাসুলুল্লাহ (সা.) খন্দক খননের উদ্যোগ নিয়েছিলেন। তাছাড়া আমাদের ইসলামের সঠিক ইতিহাস সম্পর্কে ওয়াকিফহাল হওয়া জরুরি। আমাদের জানতে হবে ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরামের ইতিহাস, যারা ইংরেজদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলেন বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, ইতিহাসবিদ ইবনে খালদুনের লেখনী অনুসারে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রচিত ‘মুন্তাখাবুস সিয়ার’ সিরাত গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে নিজেকে আদর্শিত করা বাঞ্ছনীয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও ২০২৬-২৭ সেশনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর জগন্নাথপুর পৌর পয়েন্টের একটি অভিজাত রেস্টুরেন্টের পার্টি সেন্টারে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মিজানুর রশিদ, সহ-সভাপতি হাফিজ মাওলানা আনোয়ার হুসাইন, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড জগন্নাথপুরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমেদ এবং জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জগন্নাথপুর পৌর তালামীযের সাবেক সভাপতি লায়েক সোবহানি, আক্তার শাহ, ইমরান আহমদ, মাহিম আহমদ, সাবেক সহ-সভাপতি আইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আফাজ্জুল হোসেন, পশ্চিম উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমদ জিলানী এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিদ্দিকী। অনুষ্ঠানে জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি মাসুদুল হাসান, পূর্ব উপজেলা সভাপতি দুলাল আহমদ, হবিবপুর কামিল মাদ্রাসার সভাপতি হুসাইন আহমদ, পশ্চিম উপজেলার সহ-সভাপতি মহিউদ্দিনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে জ্ঞান অর্জনের মাধ্যমে তালামীয কর্মীদের মাঠে কাজ করতে হবে: ড. মঈনুল ইসলাম পারভেজ

Update Time : ১২:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬