০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইসলামবিরোধী, অসামাজিক ও মাদক নির্মূলে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে মানববন্ধন

  • Update Time : ০৮:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামবিরোধী কার্যকলাপ, অসামাজিক কাজ, গান-বাজনা, মাদক ও জুয়া প্রতিরোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও শাহদামড়ী বাজারে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি সাইনজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় দিন দিন ইসলামবিরোধী নানা কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। জুয়া, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে আমাদের যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এছাড়া উচ্চস্বরে গান-বাজনার মাধ্যমে পবিত্র ও শান্ত পরিবেশ কলুষিত করা হচ্ছে। বক্তারা এসব অপকর্ম অনতিবিলম্বে বন্ধের জোরালো দাবি জানান এবং একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম লুৎফুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ লিলু মিয়া, মোঃ আলী আহমদ, মাওলানা আব্দুল বাছিত, সহ-সভাপতি মাওলানা মোঃ নূরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমদ, সহ-সম্পাদক মাওলানা ফজলুর রহমান ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ লুৎফুর রহমান খান, অর্থ সম্পাদক মোঃ আলী রাজা, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদসহ প্রমুখ। এ সময় মাওলানা আইনুল হক, মোঃ ছায়াদ আলী, গৌছ উদ্দিন, ফজর আলী, আব্দুল আজিজ, আনোয়ার আলী, তছর উদ্দিন, নজির আহমদ, সুরুত জামাল, আবু সৈয়দ, সাইফুল ইসলাম, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার বিপুল অসংখ্য ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইসলামবিরোধী, অসামাজিক ও মাদক নির্মূলে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে মানববন্ধন

Update Time : ০৮:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬