জগন্নাথপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের আজর আলীর ছেলে জিআর নং-১০৪/০৫ মামলার পলাতক আসামি সুহেল, উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইড় গ্রামের মোঃ মবু মিয়ার ছেলে সিআর নং-৩৪৪/২৫ (জগ:) মামলার পলাতক আসামি মোঃ মহিম মিয়া, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর (আছিমপুর) গ্রামের মোঃ কলমদর আলীর ছেলে সিআর নং-৭৫৪/২৫ মামলার পলাতক আসামি মোঃ আকিল আলীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত তিন পলাতক আসামিকে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।




























