০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : ১২:৩১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৩১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬