১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ জন

  • Update Time : ১১:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসী অধ্যুষিত সৈয়দপুর গ্রামটি দেশে-বিদেশে ‘লন্ডনীর গ্রাম’ হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এ গ্রামের প্রাচীন ও স্বনামধন্য অন্যতম দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সৈয়দপুর গ্রামের এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৪ জন উত্তীর্ণ হয়েছে।

সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় ৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে এবং ৪৬ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৪১ দশমিক ০৩ শতাংশ। অন্যদিকে, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২২ জন উত্তীর্ণ এবং ২১ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৫১ দশমিক ১৬ শতাংশ।

এদিকে, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও উজ্জ্বল জীবন কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ জন

Update Time : ১১:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬