ছাতক পৌরসভার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- Update Time : ০৩:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের
ছাতক পৌরসভার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সহ সকল শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, লাফার্জ হোলসিম’র ইন্ডাষ্ট্রিয়াল ডিরেক্টর হারপাল সিং, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার ওসি (তদন্ত) আব্দুল আউয়াল, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল মুমিন চৌধুরী, এবি ব্যাংক ছাতক শাখার ম্যানেজার দিপঙ্কর দাস পলাশ, ইসলামী ব্যাংক ছাতক শাখার ম্যানজোর মোহাম্মদ সোলায়মান, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজলু মিয়া চৌধুরী, এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়,চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, ছালেক মিয়া, সাবেক পৌর কাউন্সিরর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, মাসুক মিয়া, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস, আওয়ামীলীগ নেতা আবু সাইদ চৌবুরী বাবুল, এবাদুল হক এমাদ, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, জাপার কেন্দ্রিয় সদস্য আলহাজ্ব জাহাঙ্গির আলম, জাপা নেতা সামছুদ্দিন মিয়া, ব্যবসায়ী এলাইছ মিয়া চৌধুরী, ইসাদ আলী, শাহ ইলিয়াছ, হাজী আকবর আলী, হাজী আলী আশকর সোহাগ, শরীফ আলম, সাদিক মিয়া তালুকদার, হুসেন আহমদ, লায়েক মিয়া, আব্দুস ছাত্তার সহ পৌর কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ বখতিয়ার হোসেন।





























