১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে কিশোরীকে ধর্ষণ : অতপর মৃত সন্তান প্রসব

  • Update Time : ০২:৫৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হাসপাতালে মৃত নবজাতক সন্তান প্রসব করেছে। বর্তমানে ওই কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ওই কিশোরী উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও এলাকার এক হত-দরিদ্র কৃষকের কন্যা। এ ঘটনায় শনিবার দুপুরে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও এলাকার ওই কিশোরীকে একই গ্রামের প্রতিবেশী এক ব্যক্তি গত বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যার পর ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষনের পর ওই কিশোরীকে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। ওই কিশোরী ধর্ষনের পর সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের শরনাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়। এরমধ্যে শারিরিক অবস্থার অবনতি হলে গত বুধবার ধর্ষিত কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) শাখায় ভর্তি করা হয়। সেখানে ওই কিশোরী ২৩ সপ্তাহ বয়সের এক মৃত ছেলে সন্তানের জন্ম হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে প্রতিবেশী ৩ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও ওসিসি’র প্রতিবেদনের প্রেক্ষিতে শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা এজহারভুক্ত করে শনিবার এটি আদালতে পাঠানো হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজন শ্যাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে কিশোরীকে ধর্ষণ : অতপর মৃত সন্তান প্রসব

Update Time : ০২:৫৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২