১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৪:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে চুনারুঘাটের চানপুর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রায়হান আহম্মেদকে (২০) গ্রেপ্তার করে। রায়হান চুনারুঘাট উপজেলার হাফটার হাওর এলাকার মো. ইফসুফ আলীর পুত্র। র্যাবের হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার নাহিদ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।























