খেলাফত মজলিস সিলেট জেলার বৈঠক: স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও সংগঠন বিস্তৃতির সিদ্ধান্ত গ্রহণ
- Update Time : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত সাংগঠনিক মাস উপলক্ষে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বর্ধিত নির্বাহী বৈঠকে আগামী উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃতি ও মজবুতির ওপর গুরুত্বারোপ করে আগামীকাল থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেট জেলায় সাংগঠনিক মাসের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩ ঘটিকায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ডাক্তার এ.এ তাওসীফ ও সিলেট জোনের তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আবদুল হান্নান। বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, এডভোকেট মোহাম্মদ ফজর আলী,মাওলানা সৈয়দ আলী আসগর, মোহাম্মদ শামসুল ইসলাম ও মাওলানা আবদুস সালাম, জেলা সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা অলিউর রহমান ও মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ সম্পাদক আলী নূর, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন,যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা সানাওর হোসাইন ও নির্বাহী সদস্য মাওলানা আবদুল ওয়াদুদ প্রমূখ। বৈঠকে আগামীকাল থেকে জেলার সকল উপজেলায় সাংগঠনিক সফর এবং সকল শাখায় তরবিয়তী মজলিসের কর্মসূচি গ্রহণ করা হয়।




























