ইলিম ও আমলের আলো
- Update Time : ০১:৩৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোহাম্মদ জমীরুল ইসলাম মমতাজ
যার ইলিম আছে আমল নাই,
সমাজে তাহার কোনো মর্যাদা নাই।
ইলিম হলো পথের আলো, আমল হলো কাজ,
এই দুইয়ের মেলবন্ধনেই হাসে মুমিনের লাজ।
মুখের কথায় খই ফোটে ভাই, কাজে মেলা ভার,
ইসলামের আলো ছাড়া জীবন অন্ধকার।
জ্ঞান আছে যার আমল নাই,সে তো অহংকারী,
শয়তানেরই ধোঁকায় পড়ে হারায় তরণী পাড়ি।
নবীজি বলেছেন ভাই, ওগো উম্মত দল,
কাজে না আসিলে জ্ঞান, সবই তো নিষ্ফল।
অনুপকারী ইলিম থেকে চেয়েছেন পনাহ,
আমলবিহীন জ্ঞান কেবল বাড়িয়ে দেয় গুনাহ।
কেয়ামতের সেই কঠিন দিনে দিতে হবে হিসাব,
জ্ঞান অনুযায়ী আমল না হলে মিলবে শুধু আজাব।
শুধু জ্ঞানে মুক্তি নাই, চাই যে নেক আমল,
তবেই হবে আখেরাতে জীবন সুকোমল।
নবীজির সুন্নাহ মেনে যেজন জীবন গড়ে,
আল্লাহর রহমত নামে তাহার আপন ঘরে।
এসো ভাই ইলিম শিখি, আমল করি খাঁটি,
ইসলামের এই শিক্ষাতে গড়ি সোনার মাটি।
মমতাজ ভাইয়ের এই মিনতি, ওগো মুসলিম ভাই,
ইলিম ও আমল ছাড়া কোনো যে মুক্তি নাই।
লেখক:- কাজী ও সাংবাদিক।




























