চোখের শীতলতা : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
আল্লাহর দান সন্তান বড় নিয়ামত,
দুনিয়ায় সন্তান আনন্দের আবার কষ্টের হেকমত।
বাবার আদরের ভালোবাসার সম্বল,
সন্তান সুনাম কুড়িয়ে আনে আবার কুনামের ঢল।
কিছু সন্তান ভুল বুঝে হয় যে অবাধ্য,
তাদের ফেরাতে তখন বাবা-মা অসমর্থ।
হে খোদা, দাও তাদের হেদায়েতের আলো,
ইসলামের সুশীতল ছায়ায় বাসুক তারা ভালো।
নেক সন্তান যদি হয় বাবা-মার ছায়া,
সংসারে এনে দেয় জান্নাতি মায়া।
ভুল পথে হেঁটে যদি সন্তান হারায় দিশা,
নিমিষেই নেমে আসে জীবনের ঘোর অমাবস্যা।
হে প্রভু, আমাদের সব সন্তানকে কবুল করো,
সৎ ও আলোর পথে তাদের জীবনটা গড়ো।
তারা যেন হয় চোখের শীতলতা আর চির সুখের আশ,
পরকালে মাতা-পিতার জন্য নাজাতের আশ্বাস।
কোরআনের সেই পাক বাণী মনে জাগে আশা,
খোদার কাছে জানাই মোরা এই তো ভালোবাসা;
‘সন্তানদের করে দাও চোখের শীতলতা আর সুখের আধার,
মুত্তাকীদের নেতা করো, এই মিনতি এবার।’
লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।




























