০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

  • Update Time : ০৩:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের ওয়াজ আলীর ছেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এনায়েতনগর পূর্ব বাজার এলাকায় ছলিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিনকে গ্রেফতার করে। তিনি ওই ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি।

জগন্নাথপুর থানা পুলিশ আরও জানায়, ৫ম শ্রেণির ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Update Time : ০৩:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬