জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনের কবর জিয়ারতে এমপি কয়ছর আহমদ
- Update Time : ০৫:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনের কবর জিয়ারত করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। মঙ্গলবার (২৫ আগস্ট) নিহতদের কবর জিয়ারত শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদসহ বিএনপির দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কবর জিয়ারত শেষে এমপি কয়ছর আহমদ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শোকাহত পরিবারের পাশে থাকার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।




























