জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- Update Time : ১১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ জিবলু মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এসআই মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কলকলিয়া ইউনিয়নের (নোয়াগাঁও) গ্রামের মোঃ বিলাল উদ্দিনের ছেলে এবং ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণ মামলার আসামি মোঃ জিবলু মিয়া (২২)-কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জিবলু মিয়াকে সোমবার (২৪ আগস্ট) বিকেলে পুলিশ পাহারায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




























