০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- Update Time : ০২:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে থানার এসআই কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের দানিছ মিয়ার ছেলে সেজু মিয়া (২০)।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামি সেজু মিয়াকে রোববার (২৩ আগস্ট) বিকেলে পুলিশ পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




























