০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গুলিবিদ্ধের ঘটনায় একজন থানায়

  • Update Time : ০৭:১২:২১ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • / ২১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধের ঘটনায় একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের রাসেল মিয়া ও প্রবাসী আজহার কামালীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) ও নারায়ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০) গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ঘটনার পর জগন্নাথপুর থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামের সিরাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি রাসেল মিয়ার বাবা।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানান, শুক্রবার দুপুরে শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে রাসেল মিয়া ও প্রবাসী আজহার কামালীর লোকজনের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হন। গুলিবিদ্ধের ঘটনায় রাসেল মিয়ার বাবা সিরাজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গুলিবিদ্ধের ঘটনায় একজন থানায়

Update Time : ০৭:১২:২১ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬