০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে- কয়ছর আহমদ এমপি

  • Update Time : ০৬:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • / ১৯ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের সঙ্গে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট আলী কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, “জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌরসভাকে মডেল উপজেলা ও মডেল পৌরসভায় রূপান্তর করতে হবে।” তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রতি অত্যন্ত আন্তরিক। তাই সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করে যেতে হবে। কয়ছর আহমদ এমপি বলেন, ইতোমধ্যে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরের প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের উন্নয়ন করা হবে। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে আর কেউ অবহেলিত বলার সুযোগ পাবে না।” মতবিনিময় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আব্দুল মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, শামসুল ইসলাম ও তকবুর মিয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্যসচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্যসচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কারী মাওলানা আরশ আলী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর উপজেলা ও পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে- কয়ছর আহমদ এমপি

Update Time : ০৬:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ আগস্ট ২০২৬