জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি
- Update Time : ০৮:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে “রূপালী মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমীনের পরিচালনায় উপজেলা পরিষদ এর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমূখ। আলোচনা সভা শেষে জগন্নাথপুর উপজেলার সফল মৎস্য খামারিদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। এছাড়াও উপজেলা পুকুরে ও নলজুর নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























