০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ০১:২৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত তরিক উল্লাহর ছেলে লুৎফুর রহমান। তিনি সিআর নং-পারি: জারি: ১/২০ (জগন্নাথপুর) মামলার পলাতক আসামি। অপরজন উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আমরু মিয়ার ছেলে রুমান মিয়া (২৫)। তিনি জিআর নং-৮০/২০১৯ মামলার পলাতক আসামি।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পুলিশের পৃথক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৫ আগস্ট) বিকেলে পুলিশ প্রহরায় গ্রেফতারকৃত আসামিদেরকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























