০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ১২ লাখ টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রাম থেকে শাহ মো. জহিরুল হাসান নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে।

জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহ মো. জহিরুল হাসান একটি সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং ১২ লাখ টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত আসামি। আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করে। বুধবার (১২ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃত আসামি জহিরুল হাসানকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Update Time : ০৯:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬