০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের হাফিজ সৈয়দ ইশফাকুর রহমান এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল

  • Update Time : ০২:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী ও পবিত্র কোরআনের হাফিজ সৈয়দ ইশফাকুর রহমান এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তিনি ঢাকার মোহাম্মদপুর মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪.৫২ অর্জন করেছেন। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে তাঁর এ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। হাফিজ সৈয়দ ইশফাকুর রহমান জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদিস এবং সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরীর তৃতীয় ছেলে।

জানা গেছে, মেধাবী শিক্ষার্থী হাফিজ সৈয়দ ইশফাকুর রহমান ঢাকার স্বনামধন্য জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসার মাধ্যমে তিনি মোহাম্মদপুর মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। নিজের সাফল্যের বিষয়ে হাফিজ সৈয়দ ইশফাকুর রহমান বলেন, মাদ্রাসা, স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, পিতা-মাতার আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই তিনি এ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জন করে একজন ভালো মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান। পাশাপাশি দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, হাফিজ সৈয়দ ইশফাকুর রহমানের পরিবারের রয়েছে অনন্য ধর্মীয় ও শিক্ষাগত ঐতিহ্য। উপজেলার সৈয়দপুর (আগুনকোনা) গ্রামের এ পরিবারের পাঁচ ভাই ও চার বোনই পবিত্র কোরআনের হাফিজ। মেধাবী ছাত্র হাফিজ সৈয়দ ইশফাকুর রহমানের বড় ভাই হাফিজ মাওলানা মুফতি সৈয়দ আব্দুর রহমান ঢাকার একটি স্বনামধন্য মাদ্রাসায় মোহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ২য় ভাই হাফিজ মাওলানা সৈয়দ ইবাদুর রহমান দাওরায়ে হাদিস পরীক্ষায় সারাদেশের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৭ম স্থান অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান মারকাজুদ দা‘ওয়াহ আল ইসলামিয়ায় হাদিস বিষয়ে গবেষণারত রয়েছেন। এর আগে হিফজ পরীক্ষায় তিনি বোর্ডের মধ্যে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। হাফিজ সৈয়দ ইশফাকুর রহমানের এ সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের হাফিজ সৈয়দ ইশফাকুর রহমান এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল

Update Time : ০২:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬