০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এসএসসিতে জিপিএ- ৫ পেয়েছে ইয়ামিম
- Update Time : ০২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে বিঞ্জান বিভাগ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী ইয়ামিম আহমেদ। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনের মাধ্যমে সে নিজের অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের হাজী ছামির আলীর ছেলে মেধাবী ছাত্র ইয়ামিম। সে নিজের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়।
মেধাবী শিক্ষার্থী ইয়ামিম আহমেদ জানায়, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতাই তাকে সাফল্যের এই শিখরে পৌঁছে দিয়েছে। সে ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।




























