০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • Update Time : ০২:১৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গোল-পাল্টা গোল, কী ছিল না খেলায়! অবশেষে ৩-২ গোলের ব্যবধানে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি।

পেনাল্টির মিসের পর মেসির গোলে মিসরের বিপক্ষে সমতায় আনলো আর্জেন্টিনা। ম্যাচের ৮৩ মিনিটে দারুণ এক শটে গোল করেন তিনি। এর আগে প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ান রোমেরো। দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ম্যাচে ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের যোগ করা সময়ে এসে এগিয়ে গেল আর্জেন্টিনা। কাউন্টার অ্যাটাকে উঠে এসে লাউতারো মার্তিনেজের ক্রসে মাথা ছুঁইয়ে গোলটা করলেন এনজো ফার্নান্দেজ। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত শেষ মুহূর্তর খেলা চলছে।

আক্রমণ গড়ে তোলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লাওতারো মার্তিনেজ। বলটি বদলি খেলোয়াড় গনসালো মন্তিয়েলের গায়ে লেগে চলে আসে মেসির সামনে। সুযোগ পেয়েই শট নেন তিনি। মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবাইর বলে হাত ছোঁয়াতে পারলেও তা পুরোপুরি ঠেকাতে পারেননি। বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়িয়ে যায়।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার শেষ ষোলোর শ্বাসরুদ্ধরকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Update Time : ০২:১৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬