০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের সামনে ‘মিসরের রাজা’

  • Update Time : ০২:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিশ্বকাপের শেষ ষোলোয় এবার ফুটবলের সবচেয়ে উর্বর ভূমি লাতিন আমেরিকার দল ছিল চারটি। এরই মধ্যে ব্রাজিল ও প্যারাগুয়ে বিদায় নিয়েছে। হারাধনের বাকি দুই ছেলে আর্জেন্টিনা ও কলম্বিয়া মাঠে নামছে আজ। বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় মোহামেদ সালাহর মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। রাত ২টায় ভ্যাঙ্কুভারে শেষ ষোলোর শেষ ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এবারের আসরে ইউরোপের দলগুলো যেভাবে ছড়ি ঘোরাচ্ছে, তাতে সুইসদের বিপক্ষে কলম্বিয়ার হয়ে বাজি ধরা কঠিন। সব মিলিয়ে আর্জেন্টিনার হাতেই এখন লাতিন আমেরিকার পতাকা। লাতিনদের স্বপ্নের মশাল জ্বালিয়ে রাখতে মেসিদের আজ জিততেই হবে।

মিসরের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই মেসিদের। মিসর যে মহাদেশের সফলতম দল, সেই আফ্রিকার সবচেয়ে পুঁচকে প্রতিনিধি কেপ ভার্দে আগের ম্যাচে কাঁপিয়ে দিয়েছিল পরাক্রমশালী আর্জেন্টিনাকে। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছিল আত্মঘাতী গোলে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিসরকে নিয়ে তাই সতর্ক আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ‘কেপ ভার্দে দেখিয়ে দিয়েছে, বিশ্বকাপের নকআউটে সহজ ম্যাচ বলে কিছু নেই। এই পর্যায়ে আসা সব দলই শক্তিশালী। জেতার সামর্থ্য রাখে। আফ্রিকার দলগুলোর শারীরিক সক্ষমতা ও লড়াকু মানসিকতা সম্পর্কে আমরা জানি। মিসর দলে অনেক ভালো খেলোয়াড় আছে। যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

এই ম্যাচের মূল আকর্ষণ দুদলের দুই মহাতারকা মেসি ও সালাহর খণ্ড লড়াই। একসময় সালাহকে বলা হতো মিসরের মেসি। লিভারপুলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতায় এখন তাকে বলা হয় মিসরের রাজা। দেশের জার্সিতে আজই প্রথম নিজের প্রিয় খেলোয়াড় মেসির মুখোমুখি হচ্ছেন সালাহ। শেষ বত্রিশে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানোর পর মিসর অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপে নিজের সম্ভাব্য শেষ নৃত্যে সঙ্গী হিসাবে মেসি, রোনাল্ডো, নেইমার ও কেইনের মধ্যে কাকে বেছে নেবেন তিনি। সালাহর সটান জবাব, ‘আমার প্রিয় খেলোয়াড় মেসি।’

ক্লাব ফুটবলে রোমা ও লিভারপুলের হয়ে বার্সেলোনার মেসির বিপক্ষে লড়ার অভিজ্ঞতা আছে সালাহর। তবে এবারের বিশ্বকাপে মেসি আরও অনন্য। চার ম্যাচে করেছেন সাত গোল। গড়েছেন বিশ্বকাপের সবচেয়ে বেশি ২০ গোলের রেকর্ড। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। অধিনায়কের ওপর অতিনির্ভরতা লাতিন পরাশক্তিদের বড় দুর্বলতা। মেসির মতো সালাহও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মিসরকে। ফারাওদের সামনে প্রথমবার শেষ আটে ওঠার হাতছানি। শক্তিতে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও একটি ভুলেই হতে পারে স্বপ্নের মৃত্যু।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মেসিদের সামনে ‘মিসরের রাজা’

Update Time : ০২:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬