০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রানীগঞ্জ রহমান ফিলিং স্টেশনের উদ্বোধন

  • Update Time : ০৭:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৯ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রহমান ফিলিং স্টেশনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বাদ জুম্মা উপজেলার রানীগঞ্জ ব্রীজ সংগলগ্ন সাজিদ উল্লাহ মার্কেটের পাশে ভাই ভাই পয়েন্টে রহমান ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রানীগঞ্জ রহমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব লতিফুর রহমানের সভাপতিত্বে ও আজমল হোসেন মিটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফিজ মাওলানা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। দোয়া ও মিলাদ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ব্রীজ সংলগ্ন ভাই ভাই পয়েন্টে একমাত্র ফিলিং স্টেশন হিসেবে আজ তার আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো। রহমান ফিলিং স্টেশনে বর্তমানে এলপিজি গ্যাস পাওয়া যাবে বলে জানান রানীগঞ্জ রহমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব লতিফুর রহমান। তিনি জানান, অচিরেই রানীগঞ্জ রহমান ফিলিং স্টেশনে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিজেল, পেট্রোল এবং অকটেন জ্বালানি তেলও পাওয়া যাবে। রানীগঞ্জ ব্রীজ সংলগ্ন ভাই ভাই পয়েন্টে একমাত্র ফিলিং স্টেশনটি যেন সুনামের সাথে পরিচালনা করতে পারে তার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন রহমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব লতিফুর রহমান। রহমান ফিলিং স্টেশনসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফিজ মাওলানা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে রানীগঞ্জ রহমান ফিলিং স্টেশনের উদ্বোধন

Update Time : ০৭:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬