০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

  • Update Time : ০১:৩১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রেখে ২৩ রানের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। শনিবার (২০ জুন) সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ১৩ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দল। দিলারা আক্তার ৫, শারমিন আক্তার সুপ্তা শূন্য এবং জুয়াইরিয়া ফেরদৌস ৭ রান করে ফিরলে বিপদে পড়ে টাইগ্রেসরা। সেই ধাক্কা সামাল দেয়ার দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারী। দুজন মিলে গুরুত্বপূর্ণ একটি জুটি গড়ে দলের স্কোর এগিয়ে নেন। মোস্তারী ১৯ বলে ২২ রান করে আউট হলেও জ্যোতি ধৈর্য ধরে ইনিংস গড়ে তোলেন। তিনি ৩৮ বলে ৩৬ রান করেন। শেষ দিকে দ্রুত রান তোলার কাজটি করেন স্বর্ণা আক্তার। আগ্রাসী ব্যাটিংয়ে ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা দুটি উইকেট নেন। এছাড়া তাসমিয়া রুবাব, নাশমা সাধু, তুবা হাসান ও সাদিয়া ইকবাল একটি করে উইকেট শিকার করেন। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে বেশ আত্মবিশ্বাসী ছিল। ওপেনার গুল ফিরোজা ও মুনীবা আলি পাওয়ারপ্লেতে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তোলে তারা।তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদা আক্তার। প্রথমে ২৩ রান করা গুল ফিরোজাকে, পরে ২৫ রান করা মুনীবা আলিকে ফিরিয়ে পাকিস্তানের শুরুর জুটি ভাঙেন তিনি। এরপর সানজিদা আক্তার মেঘলা দ্রুত দুই উইকেট তুলে নিলে পাকিস্তান চাপে পড়ে যায়।মধ্য ওভারে বাংলাদেশি বোলাররা রান আটকে রাখার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন। রাবেয়া খানের উইকেট-মেইডেন ওভার পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে।

শেষ দিকে অধিনায়ক ফাতিমা সানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদা তাকে ফিরিয়ে দিলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। শেষ তিন ওভারে বড় রান প্রয়োজন হলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা আর ম্যাচে ফিরতে পারেনি।নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ থামে ১০০ রানে। ফলে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা তিনটি করে উইকেট নেন। এছাড়া রাবেয়া খান ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে এই জয় বাংলাদেশের সেমিফাইনালের লড়াইকেও আরও জমিয়ে তুলেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

Update Time : ০১:৩১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬