০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

  • Update Time : ০১:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে ২০২৫ সালে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ ৪১ শতাংশ বেড়ে ৮৩ কোটি ৪২ লাখ সুইস ফ্রাঁ-তে দাঁড়িয়েছে। যা টাকার অংকে প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’ (এসএনবি)-এর প্রকাশিত বার্ষিক আর্থিক পরিসংখ্যানে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এই পরিমান অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের দ্বিতীয় সর্বোচ্চ জমার রেকর্ড। বাংলাদেশি গ্রাহকদের মোট তহবিলের পরিমাণ এখন ২০২১ সালের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ-র প্রায় কাছাকাছি। আমানত বৃদ্ধির মূল চালিকাশক্তি হলো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। ২০২৪ সালে যেখানে বাংলাদেশি ব্যাংকগুলোর জমার পরিমাণ ছিল ৫৭ কোটি ৬৬ লাখ সুইস ফ্রাঁ, ২০২৫ সালে তা ৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ২৭ লাখ ফ্রাঁ।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানান, সুইজারল্যান্ডে বাংলাদেশি ব্যাংকগুলোর এই তহবিলের পরিমাণ মূলত সাধারণ ব্যাংকিং কার্যক্রমেরই অংশ, কোনো অবৈধ সম্পদ বা পাচার হওয়া অর্থ নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়মিতভাবে বিভিন্ন দেশ এবং আর্থিক প্রতিষ্ঠানে তহবিল জমা রাখে। যা সম্পূর্ণ নির্ভর করে তারা কোথায় সবচেয়ে ভালো রিটার্ন বা মুনাফা পাচ্ছে তার ওপর। ব্যাংকগুলো ভালো বিনিয়োগের সুযোগ এবং রিটার্নের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের মধ্যে তহবিল স্থানান্তর করে থাকে। ফলে কোনো নির্দিষ্ট বছরে সুইজারল্যান্ডে বেশি পরিমাণ অর্থ জমা থাকার মানে এই নয় যে সেখানে অস্বাভাবিক কিছু ঘটেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট আমানতের ৯৮.৬ শতাংশই ছিল দেশের বিভিন্ন ব্যাংকের তহবিল। এই হার ২০২৪ সালে ছিল ৯৭.৮ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ২০ শতাংশ এবং ২০২১ সালে ৩৫ শতাংশ।

এর বিপরীতে, ব্যক্তিশ্রেণির গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় ১০ শতাংশ কমেছে। ২০২৪ সালে যা ছিল ১ কোটি ২৬ লাখ সুইস ফ্রাঁ, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ সুইস ফ্রাংকে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

Update Time : ০১:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬