০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে- মির্জা ফখরুল

  • Update Time : ০৩:১৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে আজ সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে- মির্জা ফখরুল

Update Time : ০৩:১৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬