০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এম এ মান্নান শ্রদ্ধেয় : মাশূক ইবনে আনিস
- Update Time : ০১:১৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
লোকটা ভীষণ ভালো
অন্ধকারের প্রকোষ্ঠে তাই ;
জ্বালিয়ে গেছেন আলো।
নিতান্ত-ই সামান্য তার
চলার ধরণ ছিলো,
সাধারণের সঙ্গে ছিলো
অসাধারণ মিলও।
গাঁও-গেরামের লোকের জন্য
দরদ ছিলো খুব,
আম-জনতার ভাগ্য-মারার
ছিলো-না তাঁর লোভ!
কর্মে ছিলেন দক্ষ তিনি
মর্মে ছিলেন সৎ,
চান’নি তিনি তাঁহার জন্য
সোনার কোনো রথ।
হাসপাতাল ও বিদ্যালয়ের
জন্যে তিনি খেটে
তাই’তো তিনি জেলার নামে-ই
নাম দিয়েছেন সেঁটে।
বিষ্ময়কর কাজ করেছেন
সাক্ষী ইতিহাস
সমাজসেবায় শীর্ষে তিনি
মানবসেবা-দাস।
মান্নানসাব একজন-ই হন
হাজার বছর প’রে
তাই’তো ভূমি-পুত্র-তাঁকে
মানুষ মনে ক’রে।
লোকটা ভীষণ ভালো
তাঁর কারণে-ই আলোকোজ্জ্বল
অন্ধকার আর কালো…!
লেখক: কবি ও রাজনীতিক, যুক্তরাজ্য প্রবাসী।

























