০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিকড় উপড়ে যায় : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০৩:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৩৯ বার নিউজটি পড়া হয়েছে
অহংকারীর মনে যবে বাড়ে অন্যায়ের বিষ,
অন্ধ আঁধারে মত্ত যখন মানুষ হারায় দিশ।
সীমা লঙ্ঘনই ডেকে আনে চূড়ান্ত বিনাশ,
ছিঁড়ে পড়ে মিথ্যা যত থমকে যায় আকাশ।
ক্ষয় হয়ে যায় উদ্ধত সেই জুলুমের হাত,
রুদ্র রোসে নেমে আসে অমানিশা রাত।
উপড়ে ফেলো পাপাচারের শক্ত শিকড় যত,
ইতিহাসে তারাই রয় শুধু লাঞ্ছিত ভাগ্যাহত।
পতন নিশ্চিত হলেই তখন স্তব্ধ কোলাহল,
ধরণী তখন ফিরে পায় প্রাণ পবিত্র অমল।
সব প্রশংসা রবের তরে নিখিল বিশ্বস্বামী,
অন্যায়ের শেষ হবেই হবে, সত্য পরম দামী।
কবি: গ্রাম- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।





























