০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি

  • Update Time : ১০:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: চোরেরা বাসার দরজা ভেঙে স্বর্ণালংকার, ইলেকট্রনিক সামগ্রী ও মূল্যবান দলিলসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি এলাকার বাসিন্দা রশিদ মিয়ার বাসায় এ চুরির ঘটনা ঘটে। বাসার মালিক রশিদ মিয়া জানান, তিনি সপরিবারে সিলেটে বসবাস করেন এবং দিরাইয়ের বাসাটি তালাবদ্ধ ছিল। শনিবার সকালে চুরির খবর পেয়ে তিনি সিলেট থেকে দিরাইয়ে এসে দেখেন—চোরের দল সিঁড়ি ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে। এরপর ঘরের প্রধান দরজার লক ভেঙে বিভিন্ন কক্ষ থেকে স্বর্ণালংকার, কয়েকটি ফ্যান, দুটি এলইডি টেলিভিশন, আইপিএসের ব্যাটারি, গ্যাস সিলিন্ডার ও চুলা, ব্যবহারের কাপড়চোপড় এবং জায়গাজমির একাধিক মূল দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। তার দাবি, লুট হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা। খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি

Update Time : ১০:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬