০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সময় কাটে মেলবন্ধন : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম
- Update Time : ০৩:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
সময় কাটে মেলবন্ধন,
থাকতে চাই নির্জন,
চলতে চাই কতক্ষণ,
সময়ের সাথে আলিঙ্গন।
হিংসা মুক্ত এই মন,
এই মনের মত মন হোক সর্বজন,
এর মাঝেই শান্তি প্রিয়জন,
সময় বলে দেয় ধৈর্যের ফলন।
উচু পথ পথ নয় নীচু পথ গনন,
নীচু পথের মাঝে আছে মূল্যায়ন,
টাকা কড়ি বাহাদূরী কতক্ষণ,
কাজের মাঝে মিশে আছে জীবন।
নিরবতা শান্তি নিরবতা মুক্তি,
তাতে রয়েছে সমাজের সন্তুষ্টি,
কোনকালে কোন কিছুর সাময়িক শক্তি,
সব কিছুর সমাধান নয় যুক্তি।
মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য,
মানুষ নামের মনুষ্যত্ব বিলীন করে হচ্ছে হন্য,
তবে মানুষ বেচেঁ থাকে তাঁর পরিবারের জন্য।
লেখক:- কাজী ও সাংবাদিক,



























