১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

  • Update Time : ১০:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে এক পলাতক আসামিকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই অতর্কিত হামলায় দিরাই থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই বিল্লাল ও এএসআই হেলাল। স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ মিয়া নামের এক পলাতক আসামিকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ। তাকে থানায় নিয়ে আসার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায় তারা। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে হোসেনপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আসামি ছিনিয়ে নিলেও পরবর্তীতে স্থানীয় কয়েকজন মুরুব্বি পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আহত দুই এএসআই-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। তবে এলাকায় এ ঘটনা নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আসামিকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাইয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

Update Time : ১০:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬