০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে নিহত- ১

  • Update Time : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আনজুর মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল আশ্রম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনজু মিয়া ওই গ্রামের মৃত ছাদ উল্ল্যার ছেলে। জানা যায়, পারিবারিকভাবে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে আনজু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়ার ওপর হামলা চালান। ​আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে নিহত- ১

Update Time : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬