সুনামগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০২:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল ২ টায় সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গণে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের একাধারে ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক আ.স.ম খালিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত,বিএনপি নেতা আতাউর রহমান,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল করিম পাটান,তাহিরপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা লেখক আবুল হোসেন,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুপন মিয়া,বিএনপি নেতা মইনুল ইসলাম,আব্দুল মজিদ,শামছুল হক,জুলহাস আহমদ পাটান,আক্তার হোসেন রানু,হোসেন আমির,জাকিরুল ইসলাম তপু,শুয়েব চৌধুরী,শফিউল হক,আবুল হায়াত,মোঃ জামাল উদ্দিন,ওমর ফারুক,শুয়েব আহমদ,জুয়েল মিয়া,পারভেজ আহমদ,হোসেন আহমদ জুয়েল,মোস্তাক আহমদ,সালেহ হক রাজীব,জাহাঙ্গীরনগর ইউপি বিএনপি নেতা জাকির হোসেন, সুরমা ইউপি বিএনপি নেতা মমিন মিয়া,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহী ও তানিম রহমানসহ জেলা,উপজেলা,পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে রবিবার দুপুর ১২টায় জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহম্মেদ মিলন ও সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম. কয়সর আহমেদ, মিজানুর রহমান মিজান সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড.আব্দুল হক, জেলা কৃষক দলের সভাপতি আনিসুল হক, ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব, বিএনপি নেতা অশোক কুমার তালুকদার এবং জেলা জাসাসের সদস্যসচিব ও বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজনসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি কর্মসুচি পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হলেও এ কর্মসুচিগুলো শান্তিপূর্ণভাবে পালিত হয়। আলোচনা সভাগুলোতে বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।



























