০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মা-ছেলে লাঞ্চিত, থানায় অভিযোগ

  • Update Time : ০৩:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: প্রতিপক্ষের হাতে মা-ছেলে লাঞ্চিত ও আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আহত রোকেয়া বেগম। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিবাদ জানালে ভুক্তভোগী মহিলার ছেলে আকবর আলীও আহত হন প্রতিপক্ষের হাতে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) বিকালে রোকেয়া বেগম নিজ কাজে বাঁশ কাটতে যান বাড়ির পার্শ্ববর্তী নদীর পাড়ে। কিছুক্ষণ পর সহসা পার্শ্ববর্তী জিরারগাঁও গ্রামের আবুল কাশেমের পুত্র ইব্রাহিম আলী ৭-৮ জন লোক নিয়ে তথায় উপস্থিত হন। এ সময় সন্ত্রাসী কায়দায় গলা চেচিয়ে তারা জানতে চায় নদীর পাড় থেকে বালু কে উত্তোলন করেছে ? এর জবাব চাই। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান রোকেয়া বেগম। কিন্তু এতে মারমুখি আসামির আরও ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী ওই নারীর সাথে অশালীন আচরণ ও গালমন্দ করে। এর প্রতিবাদ জানালে সজোরে কিল-ঘুষি ও লাথি মেরে রোকেয়া বেগমকে রক্তাক্ত জখম করে অভিযুক্ত আসামিরা। এ সময় মায়ের চিৎকার শুনে তার ছেলে আকবর আলী এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে আসামিরা। পরবর্তীতে মা-ছেলের শোর-চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। এদিকে রাস্তাঘাটে একাকী পেলে ওই মহিলাকে প্রাণে মারার হুমকি দিয়ে থাকে আসামিরা। এ অবস্থায় জানমালের নিরাপত্তার স্বার্থে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ওই মহিলা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মা-ছেলে লাঞ্চিত, থানায় অভিযোগ

Update Time : ০৩:২৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫